শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওমর ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ই ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মাঝে বিচার ও হাদীর সুস্থতা কামনা করে বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ইন্টেরিম ইন্টেরিম, লজ্জা লজ্জা’, ‘হাদী ভাইকে গুলি করে, ইন্টেরিম কি করে?’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আমার ভাই হাসপাতালে, প্রশাসন কি করে’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন৷

এসময় ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিমন বলেন,“আমাদের হাদী ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ওনার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া চাই। জুলাই গনঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে অনেক অপরাধী পালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরেও কেন এসব অস্ত্র উদ্ধার করতে পারেনি আমরা তার জবাব চাই। আজকের হামলার সাথে জড়িত ব্যাক্তিদের অতি দ্রুত সময়ে আইনের আওতায় আনার তীব্র দাবি জানাই।”

আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী রাজু শেখ বলেন, “ওসমান হাদী ভাই যেদিন থেকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করে সেদিন থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই হাদী ভাইয়ের উপর যারা হামলা করেছে তারা চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের সর্দার। এক হাদীকে গুলি করে সংগ্রামী কন্ঠস্বর নিঃশেষ করে দেওয়া যাবে না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ কোটি হাদীর আবির্ভাব হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩