Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 9:46 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরোম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমিন কালাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ

চক্ষু সেবার উন্নয়নে ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের দাবি

ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর

শেরপুর-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ

দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না, ডিসি সিফাত মেহনাজ

চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ

জামায়াতের বেশিরভাগই উচ্চশিক্ষিত ড.রেজা কিবরিয়া

পটুয়াখালীর দুমকিতে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ