Saturday , 7 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 7, 2026 4:09 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ে কাল রবিবার আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নব নির্বাচিত জিএস আলোচিত শিবির নেতা এস এম ফরহাদ ।

কক্সবাজার সদর ,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার তিন আসনে এগারো দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়েত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর এর দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে শুরু হতে যাওয়া সর্বশেষ গণমিছিল ও পথসভায় ডাকসু জিএস এস এম ফরহাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল।

ইতিমধ্যে ডাকসু জিএসের ঈদগাঁওয়ে আগমনের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

এদিকে উপজেলার তরুণ ভোটার ও শিক্ষার্থীদের মাঝে তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলোচিত এ ছাত্র নেতাকে এক নজর দেখতে উন্মুখ হয়ে আছেন তরুণ প্রজন্ম ও ছাত্র জনতা।

সর্বশেষ - আইন-আদালত