Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 17, 2026 8:49 am

সিরাজগঞ্জে যমুনাপাড়ের কাশবন থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে এসআরবি-১২, সদর কোম্পানির একটি দল শহরের চায়না বাঁধ এলাকার কাশবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।

এসআরবি সূত্র জানায়, অভিযানে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। তবে অস্ত্র ও গুলির মালিকানা কিংবা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জাবির ৪৫ তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা

নাসিরনগরে জাল টাকা সহ গ্রেফতার-৩ জন

পলি নেট হাউস পদ্ধতিতে চারা উৎপাদন জলাবদ্ধ এলাকার নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে কানাডা, ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া

নিকলীতে যুব দিবস পালিত

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্ম ব্যস্ততায় কাটালেন আইজিপি

কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিইউএফটি ‘মান’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা