Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শাশুড়ি হত্যা মামলায় জামাই বিরাজ আলীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 17, 2026 8:29 am

গাইবান্ধায় শাশুড়ি মাহমুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে জামাই বিরাজ আলীকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোল্যা সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আইনজীবী মাসুদুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত বিরাজ আলী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগদহ পুলপাড়া গ্রামের ফইম উদ্দিনের ছেলে।

আদালতের জিআরও সুব্রত জানান, ১৯৯৯ সালে বিরাজ আলীর সঙ্গে একই উপজেলার চক শিবপুর গ্রামের দুদু মিয়া ও মাহমুদা বেগম দম্পতির মেয়ে দুলালী বেগমের বিয়ে হয়। মাদকাসক্ত স্বামীর নির্যাতনের কারণে ২০০৭ সালে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন দুলালী। তার বাবা ছিলেন হতদরিদ্র দিনমজুর। সংসারের প্রয়োজনে মাহমুদা বেগম গ্রামের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। দুলালী বেগমও জীবিকার তাগিদে একটি গৃহস্থের বাড়িতে কাজ নেন।

মামলার বিবরণ অনুযায়ী, স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন বিরাজ আলী। তবে দুলালী বেগম এতে রাজি হননি। ২০০৭ সালের ১৪ মে রাতে কাজ শেষে মা ও মেয়ে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে চক শিবপুর গ্রামের আলেক উদ্দিনের বাড়ির কাছে আগে থেকে ওত পেতে থাকা বিরাজ আলীসহ আরও অজ্ঞাতনামা দুই থেকে তিনজন তাদের পথরোধ করে দুলালীকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় মাহমুদা বেগম বাধা দিলে ক্ষিপ্ত হয়ে বিরাজ আলী তার বুকে ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মাহমুদা বেগমকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম পরদিন ১৫ মে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা তদন্ত শেষে ২০০৭ সালের ১০ আগস্ট বিরাজ আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বিরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

পাঁচবিবি জামায়াতে ইসলামীর কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী

যানজট নিরসনে ৪ বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ: সড়ক প্রতিমন্ত্রী

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

গুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্রসংগঠন

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা নবান্ন শুরু

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার আলী আহমদ

জুলাই অভ্যুত্থান স্মরণে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা