Friday , 29 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 29, 2025 10:02 am

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল ও সোনালী দেবী দম্পত্তি।

বৃহস্পতিবার রাতে উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদেরকে কালেমা পাঠ করান। এরআগে মঙ্গলবার কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ইয়াসমিনের আদালতে ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা করেন।

বর্তমানে শ্যামলের নাম মোঃ আবিদ উল্লাহ, সোনালী দেবীর নাম আরোহী জান্নাত, মেয়ে মনিষার নাম তাসনিম জান্নাত, তিশার নাম আরিশা জান্নাত ও ছেলে আয়ুস্মানের নাম মোহাম্মদ আনাস রাখা হয়েছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা শ্যামল-সোনালী দম্পত্তি প্রায় ১০ বছর ধরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাসার পাশেই রয়েছে শ্যামলের সেলুন দোকান।

৯ বছর আগে তাদের দাম্পত্য জীবনে মেয়ে মনিষা জন্মগ্রহণ করে। মনিষার বয়স ৩-৪ বছর হলে পাশের মক্তব, মসজিদ, মাদরাসা ও কিন্ডার গার্টেনে পড়ুয়া ছোট ছেলে-মেয়েদের সাথে মিশে খেলাধুলা করে। এক পর্যায়ে ওই শিশুদের কাছে শুনতে শুনতে মনিষার কালেমাসহ কয়েকটি সূরা মুখস্ত হয়ে যায়। মনিষা প্রায় প্রতিদিনই বাসায় পিতা শ্যামল ও মা সোনালীকে কোরআনের সূরা পড়ে শোনায়।

এতে শ্যামল-সোনালী দম্পত্তি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়। গত দুই বছর আগে শ্যামল সেলুন দোকানের কাস্টমার কয়েকজন তরুণ ব্যবসায়ীর সাথে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে আলাপ করে। তারা শ্যামলকে আরও বুঝতে সময় দেয়।

সর্বশেষ গত মঙ্গলবার কুমিল্লার আদালতে গিয়ে শ্যামল-সোনালী দম্পত্তি ইসলাম সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করেন। বর্তমানে শ্যামলের নাম মোঃ আবিদ উল্লাহ, সোনালী দেবীর নাম আরোহী জান্নাত, বড় মেয়ে মনিষার নাম তাসনিম জান্নাত, দ্বিতীয় মেয়ে তিশার নাম আরিশা জান্নাত ও ছেলে আয়ুস্মানের নাম মোহাম্মদ আনাস। বৃহস্পতিবার রাতে তিন সন্তানসহ কালেমা পাঠের মাধ্যমে শরিয়া মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আকতারুজ্জামান, এমরান হোসেন বাপ্পি, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন ইয়াছিন, আরিফুর রহমান, মাহফুজুর রহমান, মোঃ ইলিয়াছসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার দুপুরে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে মোঃ আবিদ উল্লাহ বলেন, ‘ছোট শিশুদের সাথে চলাফেরা করার সময় আল্লাহর রহমতে বড় মেয়ে কোরআনের কয়েকটি সূরা মুখস্ত করে। মেয়ের মুখে কোরআনের তেলাওয়াত শুনে হৃদয়ে অন্যরকম অনুভুতি হয়।

সেজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমি যেন হযরত মোহাম্মদ (সঃ) এর আদর্শ অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি’।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

ঈদগাঁওয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

বৈষম্যবিরোধী মামলার আসামি জসিম গ্রেফতার

মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

উপ-উপাচার্যের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে চবির প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন

প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন

ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয় র‍্যালি ও শোভাযাত্রা