Sunday , 16 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 16, 2025 1:51 pm

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে পিতার নিকট বেড়াতে এসে পাননা (১৩) নামে এক শিশু নিঁখোজ হয়। নিঁখোজের একদিন পর গ্রাম সংলগ্ন পায়রা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ওই শিশুটি নিঁখোজ হয়। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। নিহত পান্নার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামে। তার বাবার নাম সফিকুল ইসলাম গাজী।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য পায়রা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণ কাজ চলছে। কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করছেন বাবা সফিকুল ইসলাম গাজী। বাবার কাছে ১০ দিন আগে বেড়াতে আসেন শিশু পুত্র পান্না। শুক্রবার রাত ৮টার দিকে নিখোঁজ হয় সে। নিঁখোজের পর রাতভর খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়।

নিখোঁজের একদিন পর শনিবার সন্ধ্যায় পায়রা নদীর পাড়ে জিও ব্যাগের ফাঁকে পান্নার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিশুটির বাবা সফিকুল ইসলাম গাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেল। বেড়াতে এসে ছেলেটা কীভাবে মারা গেল তা বুঝতে পারছি না।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

দীর্ঘ ১৩ বছর পর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির অনুমোদন

চুনারুঘাটে দিনব্যাপী এ কে ফাউন্ডেশনের বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন

চৌদ্দগ্রামের মহাসড়কে হোটেল কর্মচারীর মৃত্যু

কুড়িগ্রামে এনসিপির উঠান বৈঠক, গনসংযোগ ও লিফলেট বিতরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত