Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাটোরের কৃতি সন্তান চাকসু ভিপির নাটোর আগমন উপলক্ষে জমকালো গণসংবর্ধনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 6:04 am

মোঃ শরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

হাজারো জামায়াতে ইসলামী নেতা–কর্মীর অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ নাটোরে (১৭ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)–এর ভাইস প্রেসিডেন্টের (ভিপি) আগমন উপলক্ষে এক ব্যতিক্রমী গণসংবর্ধনা অনুষ্ঠান।

ভিপির সফরকে ঘিরে সকাল থেকেই জেলা শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার জামায়াতে ইসলামী নেতা–কর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও সংগঠনের পতাকা নিয়ে মিছিলসহকারে সমাবেশস্থলে যোগ দেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে ভিপিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। তাঁকে স্বাগত জানাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও সমাবেশস্থল মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। স্বেচ্ছাসেবক বাহিনী পুরো অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তব্যে ভিপি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের অধিকার রক্ষায় শিক্ষার্থী সমাজের ঐক্য ও সচেতনতা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা আমির, সেক্রেটারি, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। নেতাদের বক্তব্য ও উৎসাহব্যঞ্জক স্লোগানে পুরো অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

গণসংবর্ধনা শেষে শান্তিপূর্ণভাবে মিছিল ও শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহরবাসীর মাঝেও এ আয়োজন ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ

নারীর প্রতি অনলাইন সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার সরকারের

জয়মনিতে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল বাঘ

মাদারীপুরে ঠিকাদারের লাশ কবর থেকে উত্তোলন

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

‎খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুবি শাখা ছাত্রদলের কম্বল বিতরণ

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা