শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

সরকারি বিধি অনুযায়ী প্রতিটি দপ্তরের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকলেও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সেটেলমেন্ট অফিসে সেই নিয়মের নেই কোনো অস্তিত্ব। প্রায় প্রতিদিন নিয়মিতভাবে দুপুর ২টা বা আড়াই টার মধ্যেই অফিস বন্ধ করে চলে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলে অভিযোগ করেন সেবাপ্রার্থী ও ভুক্তভোগীরা। ফলে ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

ঘোড়াঘাট উপজেলা প্রশাসনিকভাবে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার তথ্য অনুযায়ী, এখানে প্রায় ১ লাখ ৩১ হাজার ৪১৩ জন মানুষের বসবাস এবং উপজেলাটিতে রয়েছে ১১৫টি মৌজা। এত বিপুল জনগোষ্ঠী ও মৌজার ভূমি সংক্রান্ত নামজারি, খতিয়ান সংশোধন, রেকর্ড হালনাগাদসহ নানা গুরুত্বপূর্ণ কাজের একমাত্র দায়িত্বপ্রাপ্ত দপ্তর হলো উপজেলা সেটেলমেন্ট অফিস। অথচ সেই অফিসই দিনের বড় একটি সময় বন্ধ থাকছে—যা সরাসরি সরকারি সেবাব্যবস্থার ওপর প্রশ্নচিহ্ন তৈরি করছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টার সময় সরেজমিনে ঘোড়াঘাট উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে দেখা যায়, দুপুর ২টার পর থেকেই অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে। অফিস কক্ষ ফাঁকা, কর্মকর্তা-কর্মচারীর কোনো উপস্থিতি নেই। সেবা নিতে আসা লোকজন অফিস চত্বরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রার্থী বলেন, “আমরা কৃষক মানুষ। জমি সংক্রান্ত কাজ করতে এসে বারবার তালা দেখি। অফিস সময় থাকতে অফিস বন্ধ—এটা কি সরকারি নিয়ম? নাকি আমাদের নিয়ে তামাশা?”

সেবাপ্রার্থী ও ভুক্তভোগী আতিয়ার রহমান বলেন, ঘোড়াঘাট সেটেলমেন্ট অফিসে এটি নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই প্রতিদিন একই চিত্র বিরাজ করছে। অথচ বিষয়টি দেখার বা তদারক করার মতো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কার্যত কোনো জবাবদিহিতা ছাড়াই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সরকারি বিধি অনুযায়ী অফিস সময়ের আগে দপ্তর বন্ধ রাখা শাস্তিযোগ্য অপরাধ হলেও বাস্তবে তা উপেক্ষিত। এতে প্রশ্ন উঠেছে—কে দেখছে এই অফিস? কার প্রশ্রয়ে দিনের পর দিন এমন অনিয়ম চলতে পারে?

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার বলেন, আজকে আমারা ৪ জন অফিশিয়াল কাজে দিনাজপুরে আসছি। অফিসের পিয়ন অফিস খোলা রাখার কথা কেন রাখেনি বিষয়টি আমি খতিয়ে দেখছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, জেলা জোনাল সেটেলমেন্ট অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩