Sunday , 14 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 14, 2025 8:41 am

মোঃ জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র‍যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍যালি শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটির বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত), হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে গোলাম আকবর খোন্দকারের জনসমাবেশ অনুষ্ঠিত

আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

জবি রোভার স্কাউট গ্রুপের নবনির্বাচিত সভাপতি ফিন্যান্স বিভাগের মাহবুব হাওলাদার

কক্সবাজারের জামায়াত নেতা আমজাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে সম্মিলিত গ্রামবাসী

কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

নাজিরপুরের খাল খনন না হলে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়বে কৃষকদের দাবি

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান