Monday , 9 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে ছাড় দেওয়া হবে না : লুৎফুর রহমান কাজল

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 9, 2026 6:43 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন কক্সবাজার-৩ আসন থেকে নব-নির্বাচিত এমপি লুৎফর রহমান কাজল। এ ধরণের অভিযোগ থাকলে সরাসরি পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।

ঈদগাঁও উপজেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লুৎফর রহমান কাজল। রবিবার (৮ মার্চ) বিকালে ঈদগাঁও হাইস্কুল মাঠে এ ইফতার আয়োজন করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মজুমদার।

ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুরের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আবুল কালাম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি নুরুল হুদা নকশা, ছাত্রদল নেতা সোহেল রানা, হাবিব আজাদসহ উপজেলার দুই সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার মাহফিলে দুই হাজার রোজাদারদের জন্যে ইফতারের আয়োজন করা হয়। ইফতার শেষে মোনাজাত পরিচালনা করেন উলামা দলের সেক্রেটারি হাফেজ দিদারুল ইসলাম।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই মাসের পর মাস অফিস করছে না

নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের উচ্ছ্বাস

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

পিরোজপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু