Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পিরোজপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
বাসস
July 19, 2026 5:05 am

পিরোজপুর,জেলার নেছারাবাদ উপজেলার পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে ট্রলারে ঘুরতে এসে পানিতে ডুবে মো. মুইন সরদার (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেল আনুমানিক ছয়টার দিকে উপজেলার আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং একই উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী নিহতের বন্ধুরা জানায়, শনিবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৭০ জন শিক্ষার্থীর সাথে নেছারাবাদের পেয়ারা বাগান ঘুরতে আসেন মুইন। বিকেলে তারা একটি ট্রলার ভাড়া করে ঘুরতে বের হয়। ট্রলারে শিক্ষার্থীরা নাচ -গান ও আনন্দ-উল্লাস করছিল। চলন্ত ট্রলারটির সামনের অংশে ছিলেন মুইন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। সাথে সাথেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসস কে জানান ,প্রাথমিকভাবে জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। কোনো পক্ষের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আরব আমিরাতে আগুন

ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল

অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল

ডিমলায় ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত