Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 24, 2025 5:40 pm

খুবি প্রতিনিধি:

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের সৌজন্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের বৃত্তি দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের নাদিয়া আক্তার, নুসরাত জাহান বারশা, ইসরাত জাহান আখি, মুবিন শেখ, তাসিবুর রহমান, ঋতুপর্ণা সাহা, মরিয়ম খাতুন, চাওন কুমার, মিতা খাতুন ও আয়েশা সিদ্দিকা সাদিয়া।

এসময় প্রাণ-আরএফএলকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ‌‘প্রাণ-আরএফএল শুধু দেশেই না, অন্যান্য দেশের বাজারও নিজেদের যোগ্যতায় দখল করেছে। পরিশ্রম করলে সফলতা আসবেই। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য শুভ কামনা রইলো।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. হারুনুর রশীদ খান, কোষাধ্যক্ষ অধ্রাপক ড. মো. নূর উন নবী এবং প্রাণ-আরএফএলের করপোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামিম আলী।

আরও উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম ও ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ মাহমুদুল হাসানসহ অন্যান্য শিক্ষার্থীরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে টানা ৯ দিনের ছুটি

মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

টাঙ্গাইলে এসএসসি ৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত

দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জে পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইউটিএলের ১০ দফা দাবি

ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার