Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবি’র প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহি কমিটি ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 11:40 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎ জাতীয় দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন ‘প্রথম আলো বন্ধুসভা’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার কার্যনির্বাহী কমিটি -২০২৬ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেইন এবং সাধারণ সম্পাদক হিসবে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ কাউছার।

বুধবার ( ৭ জানুয়ারি) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

‎‎এছাড়াও সহ-সভাপতি হিসেবে ফরহাদ হোসেন ও কাজী মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মেহরাজ আলভি ও ফুয়াদ ইসলাম , সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারিহা তাসনিম মুন,সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনিরা আক্তার শিলা, অর্থ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে সামিউল ইসলাম সজিব, প্রচার সম্পাদক হিসেবে হাসিন আরমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিসেবে নিলয় সরকার, সাংস্কৃতিক, সম্পাদক হিসেবে সানজানা তালুকদার, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক হিসেবে সায়েমা হক, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে অনামিকা দাস, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হিসেবে আমিনা কবির শ্রেষ্ঠা, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক হিসেবে মুক্তিব হাসান জনি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক হিসেবে সালমান হোসেন, পরিবেশ ও সামাজিক যোগাযোগ সম্পাদক হিসেবে আরমান আরিফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: মিশকাত ওয়াহিদ চৌধুরী, ম্যাগাজিন সম্পাদক হিসেবে নাফিসা তানজিম নীশু, বইমেলা সম্পাদক হিসেবে তাজুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কবির হোসেন সম্রাট, জয়নাল আবেদিন ও নাফজান হাসনাত নোহা।

সদ্য সাধারণ সম্পাদক ফরহাদ কাউছার বলেন, সত্য এবং সাহস নিয়ে আমরা আগামী এক বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমি প্রত্যাশা করি এই কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, সাহিত্য এবং মানবিকতা বিকাশে কাজ করবে।

সদ্য সভাপতি রিয়াদ হোসেইন বলেন, প্রথম আলো বন্ধুসভার বর্তমান সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য সম্মান ও দায়িত্ব দুটোই।আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্ধুসভা আরও সক্রিয়, আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরিতে সক্ষম হবে। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনায় আমরা আরও সুন্দর কিছু উপহার দিতে পারব- এই আশাই রাখি।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট

চারঘাটে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা

বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু প্রসারে অঙ্গীকারবদ্ধ: শামা ওবায়েদ