Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 22, 2025 7:06 am

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঘরে ঝুলন্ত অবস্থায় আবু সাঈদ শামীম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরান গ্রামে নিজ বাড়ির শয়নঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শামীম ওই গ্রামের মন্তাজ আলীর ছেলে।

নিহতের পরিবারের দাবি, তিন বছর আগে বিয়ে হলেও পারিবারিক অশান্তির কারণে স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন, এতে মানসিকভাবে ভেঙে পড়েন শামীম।

পরিবার জানায়, শুক্রবার রাতে শামীম বাড়ির বাইরে ছিলেন। রাত ১২টার পর তিনি ঘরে ফিরে ঘুমাতে যান। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা খুলে দেখা যায়, তিনি ঘরের বাঁশের ধরনায় রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক মো. আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেন।

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, “মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

ময়মনসিংহে প্রতিদিন ২০টি বিবাহবিচ্ছেদের আবেদন, পরকীয়া-মাদকাসক্তির ছোবলেই ভাঙছে সংসার!

ত্রিশালে পিকাআপ সহ গরু চোর চক্র আটক

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত অনুষ্ঠিত

মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায় ১৫ কোটি ৭০ লাখ

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক রহমত শাহ

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ