Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক রহমত শাহ

প্রতিবেদক
বাসস
July 22, 2026 3:16 pm

অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার রহমত শাহকে টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হাশমাতুল্লাহ শাহিদি এই পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পর এসিবি নতুন অধিনায়কের নাম ঘোষনা করলো।

বোর্ডের এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘টেস্ট ও ওয়ানডে উভয় ফর্মেটে দীর্ঘদিন ধরে রহমত সহ-অধিনায়কের ভূমিকা পালন করে আসছিল। যে কারনে নেতৃত্বের দিক থেকে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।’

হাশমাতুল্লাহ শাহিদির অধীনে পাঁচ বছরে আফগানিস্তান ৫৫ ওয়ানডে ম্যাচের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ রয়েছে। এছাড়া ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে শাহিদির অধীনে আফগানরা চারটি স্মরণীয় জয় পেয়েছে।

যদিও টেস্ট অধিনায়ক হিসেবে তার রেকর্ড ততটা ভাল নয়। সাত ম্যাচে তার নেতৃত্বে আফগানিস্তান একটি জয়, একটি ড্র ও পাঁচটিতে পরাজিত হয়েছে।

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের মাধ্যমে আফগানিস্তান পরবর্তী মিশনে মাঠে নামবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান ওয়ানডে র‌যাঙ্কিংয়ে আফগানিস্তান ৮ম স্থানে রয়েছে। আগামী বছর বিশ্বকাপে সরাসরি খেলতে হলে শীর্ষ দশের মধ্যে অবস্থান ধরে রাখতে হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

চৌদ্দগ্রামে বিএনপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কৃষিঋণ ৭৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের ঘোষণা বিজয়ের

খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠার ওপরে দেশের অনেক কিছু নির্ভর করে- তানিয়া রব

‘আমার ভাগনের লাশ খাটের নিচে, বড় বোনকে ফেলে রাখে সিঁড়িতে’

বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা

ভক্তদের ধন্যবাদ জানালেন এমবাপ্পে

এক পদে বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

আম বাগানে সুমিষ্ট আনারস নওগাঁর অর্থনীতিতে সম্ভাবনার নতুন বার্তা