Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বেগমগঞ্জে জাকির হত্যা মামলার আসামি রাকিব গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 23, 2025 9:40 am

নোয়াখালী প্রতিনিধি:

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অভিযানে বেগমগঞ্জে সংঘটিত চাঞ্চল্যকর জাকির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি রাকিব (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সমাজের বিভিন্ন অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। জঙ্গিবাদ, মাদক, অস্ত্র ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গত ২১ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রাকিবের পিতা আইয়ুব আলী। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন হীরাপুর (চৌকিদার বাড়ি) এলাকায়।

এজাহার সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন পেশায় মাটির ব্যবসায়ী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে আসামিদের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে আসামিরা মাটির ব্যবসার নামে ৫০ লাখ টাকা দাবি করে এবং নিয়মিত হুমকি দিতে থাকে।

ঘটনার দিন ১৩ মে ২০২৫ ইং জাকির হোসেন বেগমগঞ্জ থানাধীন চৌরাস্তার পশ্চিম পাশে প্রাইম হাসপাতাল সংলগ্ন একটি হোটেল থেকে বের হলে আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুইজন আসামিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পরবর্তীতে নিহতের স্ত্রী বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা পলাতক ছিল।

র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অভিযান পরিচালনার মাধ্যমে পলাতক আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালায়। এরই অংশ হিসেবে রাকিবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চিকিৎসার পথে রোগীর মৃত্যু

কিশোরী তানজিলা হত্যায় ঘাতক প্রেমিক গ্রেফতার

দিনাজপুরে উট পাখির বাচ্চা ফুটে নতুন সম্ভাবনা

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

জবি রোভার স্কাউট গ্রুপের নবনির্বাচিত সভাপতি ফিন্যান্স বিভাগের মাহবুব হাওলাদার

বড়াইগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থায় অগ্রগতি

প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাসিরনগরে বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রবাসীর বাড়িতে সিদ কেটে চুরির চেষ্টা, আতঙ্কে পুরো এলাকা