Thursday , 26 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 26, 2026 5:17 am

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয়’ ৭১ -এর পাদদেশ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি, বাঁধন এবং ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়’ ৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

কর্মসূচিগুলোতে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনশন ধর্মঘট

বাংলাদেশে হাম-জ্বর মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহী ভারতের পিআইএমএস হাসপাতাল

মাগুরায় মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা করবে না: সালাহউদ্দিন আহমেদ

কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র

ফরিদপুর মহানগর উপজেলা ‌শ্রমিক দলের বিক্ষোভ ‌মিছিল ও‌‌ সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ