Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 5:14 pm

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরর কমলনগরে মাহফিলের চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার ফজুমিয়ারহাট মাছের আড়তে এমন ঘটনা ঘটেছে। এঘটনায় ব্যবসায়ীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন বলেন, প্রতিদিনের মতো মৎস্য আড়তে বসেন ওই ব্যবসায়ী। হঠাৎ স্থানীয় ফজুমিয়ারহাট কাছেমুল উলুম কওমী মাদ্রাসা প্রধান একই এলাকানর মৃত আবদুল মন্নাছের ছেলে মাওলানা ওসমান তার স্থানীয় প্রতিষ্ঠানের মাহফিল উপলক্ষে ৫০০ টাকা চাঁদা দাবি করেন।

দুজনের মধ্যে তর্ক- বিতর্ক হয়। পরে মাওলানা ওসমান ও তার সহযোগীরা অতর্কিভাবে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে হামলাকারীরা তার মাছের আড়দের ক্যাশ থেকে নগদ ৭০ হাজার ছিনিয়ে নেয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাওলানা মো. ওসমান বলেন, বিষয়টি নিয়ে দুজনের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। তার গায়ে আমার হাত পড়েছে। আমরা দুজনে বসে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে নিবো।

কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, এঘটনায় কেউ অভিযোগ করে নাই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রিশালে ডাবল জিরো বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

কটিয়াদীতে কেজি স্কুলের ঔদ্ধত্যপূর্ন আচরন ও অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

বিরামপুরে অসহায়দের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করলেন ইউএনও

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের

ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ববিতে ৬ শিক্ষার্থীর আমরণ অনশন