Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 6:05 pm

শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধি:

নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উদ্যোগে এক প্রাণবন্ত গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, যিনি গণসংযোগ শেষে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার বক্তব্যে বলেন, “মাদক এখন শুধু একজন মানুষ নয়, গোটা প্রজন্মকে ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে—তাহলেই আমরা একটি আলোকিত সমাজ গড়তে পারবো।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণই তার অগ্রাধিকার। জনগণের সমস্যাগুলো সরেজমিনে জেনে তা সমাধানের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।

পথসভায় বক্তারা স্থানীয় যোগাযোগব্যবস্থা, কৃষি উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্থানীয় জনগণও তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা বলেন, জনগণের মতামতই উন্নয়নের মূল ভিত্তি—তাদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

গণসংযোগ ও পথসভা শেষে এলাকার যুবকদের উদ্দেশে মাদকবিরোধী শপথ গ্রহণের আহ্বান জানানো হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সঞ্চার ঘটায়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা

সন্দ্বীপে বিএনপি নেতা বেলায়েত হোসেনের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ

জয়পুরহাট সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৬

ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান