Thursday , 9 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক গবেষণায় নীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 9, 2025 12:23 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে “সামাজিক গবেষণায় নীতি ও সততা এবং মিশ্র পদ্ধতির মাধ্যমে সামাজিক গবেষণা পরিচালনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ‘এই কর্মশালার রিসোর্স পারসন সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের নামী-দামি জার্নালে তাঁর প্রায় ৭০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে অনুরোধ করছি—আপনারা পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে কর্মশালাটিকে অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ করে তুলবেন। আপনাদের জন্য এটি একটি সোনালি সুযোগ। আশা করি, আপনারা এই কর্মশালার মাধ্যমে গভীর জ্ঞান অর্জন করবেন এবং তা গবেষণা প্রবন্ধে প্রয়োগ করবেন।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর ড. এম. রেজাউল ইসলাম।

কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ অন্যান্য অনুষদেরও আগ্রহী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় হিন্দু যুবকের ফাঁসির দাবিতে কুবিতে মানববন্ধন

কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং

চৌদ্দগ্রামে কবি নজরুল ইসলাম সস্মাননা পেলেন দুই সাংবাদিক

জগন্নাথে অষ্টম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কন্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করবে শিল্পকলা একাডেমি

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চবি’র বন্ধুসভার নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন