Monday , 22 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শেরপুরে পিকআপ ভর্তি মদসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
বাসস
June 22, 2026 7:11 am

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ বিশেষ অভিযানে পিকআপ ভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেপ্তর করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদেও ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলা সীমান্তের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে পুলিশ।

এক পর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বাসস’কে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।

এছাড়া মাদক ও চোরাচালান রোধকল্পে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: শাহে আলম

নওগাঁয় গুঁড়িয়ে দেওয়া হলো ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল

মধ্যরাতে ক্যাটরিনার বাড়িতে রণবীর, ধরা পড়ার পর যা ঘটেছিল

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কাল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা

মান্দায় দাঁড়িপাল্লার জোয়ার কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ : আব্দুর রাকিব