Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাত্র সাত মাসে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 18, 2025 7:19 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাত্র সাত মাসের কঠোর সাধনায় কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা থেকে পূর্ণাঙ্গ হিফজ সম্পন্ন করেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর মাদরাসার মসজিদে বিশেষ আয়োজনে তাদের মাথায় হাফেজ মর্যাদার পাগড়ি পরিয়ে দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুফতি রেজাউল ইসলাম। এসময় তাদের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান স্থানীয় আলেমগণ ও উপস্থিত অতিথিরা।

দুই হাফেজের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদার সাংবাদিকদের জানান, “আমার দুই ছেলে জন্মসূত্রে ইতালির নাগরিক। দীর্ঘদিন ধরে আমার স্বপ্ন ছিল তাদের কুরআনের হাফেজ ও ভবিষ্যতে মাওলানা বানানোর। ইতালিতে কোনো মাদরাসা না থাকায় দেশে এনে ভর্তি করাই রাজৈরের এই মাদরাসায়। আল্লাহর অশেষ রহমতে তারা মাত্র সাত মাসে হিফজ সম্পন্ন করেছে। এতে আমি অত্যন্ত আনন্দিত।”

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৩ বছর ধরে ইউরোপের দেশ ইতালিতে বসবাস করছেন মামুন হাওলাদার। স্ত্রী-সন্তানসহ সেখানেই স্থায়ীভাবে থাকলেও সন্তানদের ইসলামি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে দেশে পাঠান। ভবিষ্যতে তাদের মিশরে পাঠিয়ে মাওলানা পড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও আব্দুর রহমান ও আব্দুর রহিমের এই অর্জন স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এ ঘটনাকে ইসলামের প্রতি অনুরাগ ও পারিবারিক ত্যাগের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পুঠিয়ায় বাসের ধাক্কায় নিহত ১

ঝিনাইগাতীতে মাহমুদুল হক রুবেলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ

জাবিতে ‘আহ্বান’-এর আংশিক কমিটি গঠন

দীর্ঘ কর্মজীবনের ইতি, সংবর্ধনায় সিক্ত শিক্ষক নেতা গোলাম মাওলা

ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ লেবাননের ১৬ শহর-গ্রাম খালি করার সতর্কবার্তা ইসরাইলের

নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’ শুরু