Sunday , 5 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

প্রতিবেদক
বাসস
July 5, 2026 12:02 pm

চলতি ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে বসলেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ফরাসিরা। চলতি বিশ্বকাপে এমবাপ্পের এটি সপ্তম গোল। মেসিও এখন পর্যন্ত সাতটি গোল করেছেন। সর্বোচ্চ গোলের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও এমবাপ্পে।

চলতি বিশ্বকাপে শুধুমাত্র সর্বোচ্চ গোলের তালিকাতেই মেসিকে স্পর্শ করেননি এমবাপ্পে। মেসির পর দু’টি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার নজিরও গড়েছেন তিনি। শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে দু’টি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার কীর্তি গড়েন মেসি। এবার মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে।

প্যারাগুয়ের বিপক্ষে গোলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোলের মালিক হয়েছেন এমবাপ্পে। বিশ্ব মঞ্চে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড মেসির। ২০ গোল নিয়ে সবার উপরে আছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে সর্বমোট ১১টি গোল করেছেন এমবাপ্পে। ফলে ব্রাজিলের রোনালদোর চেয়ে তিন গোলের ব্যবধানে এগিয়ে গেলেন তিনি।

বিশ্বকাপের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের নকআউটে তিন বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন এমবাপ্পে। এর আগে মাত্র তিনজন খেলোয়াড় দু’টি ভিন্ন বিশ্বকাপে নক আউটে তিন বা তার বেশি গোল করেছিলেন। তারা হলেন- ব্রাজিলের রোনালদো (১৯৯৮ ও ২০০২ সাল), ইংল্যান্ডের গ্যারি লিনেকার (১৯৮৬ ও ১৯৯০ সাল) এবং ব্রাজিলের ভাভা (১৯৫৮ ও ১৯৬২ সাল)।

বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে সপ্তমবারের মতো ম্যাচ-জয়ী গোল করলেন এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ-জয়ী গোল করার রেকর্ডে পোল্যান্ডের গ্রেগর্জ লাতোর পাশে বসলেন তিনি।

এদিকে ফ্রান্সের কোচ হিসেবে বিশ্বকাপে ১০টি নকআউট ম্যাচ জয়ের স্বাদ নিয়েছেন দিদিয়ের দেশ্যম। যা বিশ্বকাপের ইতিহাসে কোন কোচের সর্বোচ্চ জয়।

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচটি ম্যাচ জয়ের স্বাদ নিল ফ্রান্স।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন

কুষ্টিয়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র

আদালতের নির্দেশে সরানো হলো জাহ্নবীর ২৫২ ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট

মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

কুয়েটে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

মনোনয়নের দাবিতে হেলাল উদ্দিন আহমেদের সমর্থকদের বিশাল মশাল মিছিল

কক্সবাজার ভ্রমণে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু

ভয়াবহ তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের আয়োজন ব্যাহত, রাস্তায় গলে যাচ্ছে জুতার তলা

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৩৬ হাজার টাকা জরিমানা

ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল