Saturday , 25 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 25, 2025 6:07 am

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

দেশব্যাপী মুসলিম নারীদের ধর্ষণ, আলেমদের গুম ও হত্যাসহ বিভিন্ন ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)-কে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ফুলবাড়ীগেট প্রদক্ষিণ করে এবং পরে ছাত্র কল্যাণ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসকন একটি জঙ্গি ও ফ্যাসিবাদী সংগঠনের মতো কাজ করছে এবং দেশজুড়ে মুসলিম নারীদের পরিকল্পিতভাবে টার্গেট করে ধর্ষণ, আলেমদের গুম ও হত্যার হুমকি দিচ্ছে। তাদের দাবি, এই সংগঠনটি ভারতে উগ্র হিন্দুত্ববাদ ও ফ্যাসিবাদী এজেন্ডাকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

মিছিলে শিক্ষার্থীরা, “ইসকন তুই জঙ্গি ফ্যাসিবাদের সঙ্গী”, “হটাও ইসকন, বাঁচাও দেশ” এবং “তুমিও জানো, আমিও জানি— ইসকন মানেই সন্ত্রাসী” ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যের সমর্থনে বেশ কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরেন। তারা বলেন, ইসকনের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চট্টগ্রামের সরকারি আইনজীবী আলিফ আদালত প্রাঙ্গণে নিহত হন। এছাড়া গাজীপুরের এক ইমামকে ইসকনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির অভিযোগে গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা আরও দাবি করেন, গত এক মাসে ইসকন সদস্যদের সম্পৃক্ততায় বেশ কিছু ধর্ষণের ঘটনাও ঘটেছে।

সাম্প্রতিক সময়ের ঘটনা টেনে শিক্ষার্থীরা বুয়েটের ভাইরাল হওয়া ইসকন সদস্য হিসেবে অভিযুক্ত শ্রীশান্ত রায়ের ঘটনা উল্লেখ করে বলেন, এটি প্রমাণ করে সংগঠনটি উগ্রবাদী এজেন্ডা বাস্তবায়ন ও মুসলিম নির্যাতনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বিক্ষোভকারীরা দৃঢ়তার সঙ্গে বলেন, “দেশের স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে অবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করা জরুরি।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

ববিতে টিএসসি প্রাণহীন: শিক্ষার্থীদের আড্ডা ও সাংস্কৃতিক চর্চা সীমিত

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা

আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

বর্ষবরণে প্রস্তুত চবি, উৎসবমুখর ক্যাম্পাস

আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন জমি পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ