সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিজয়-২৪ হল ডিবেটিং ক্লাব-র উদ্যোগে এই হলের টিভি রুমে এক বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উক্ত হলের আবাসিক শিক্ষক বাংলা বিভাগের প্রভাষক মোঃ গোলাম মাহমুদ পাভেলের উপস্থিতিতে এবং আবছার উদ্দিন ইফতির সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বিতর্কের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি বিতর্কের নিয়ম, প্রকারভেদ সহ এই সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয় শেখানো হয়েছে বলে জানা যায়।

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী আবছার উদ্দিন ইফতি বলেন, ‘বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে হলভিত্তিক সাংস্কৃতিক, ক্রীড়া ও বিতর্ক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বদক্ষতা, দলগত চেতনা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের বিকাশে সহায়তা করে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো সেই প্রাণবন্ত হল সংস্কৃতি পুরোপুরি গড়ে ওঠেনি। এই সীমাবদ্ধতা কাটিয়ে একটি নতুন সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় থেকেই ‘বিজয় ২৪ হল ডিবেটিং ক্লাব’ নতুন উদ্যম ও দৃষ্টিভঙ্গি নিয়ে পথচলা শুরু করেছে।’

কুবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মো. সবুজ ইসলাম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিতর্ককে আরও ছড়িয়ে দিতে বিভিন্ন হলে এখন খুব সক্রিয়ভাবে কাজ করছে। হলগুলো যাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আরও বিস্তৃত হতে পারে, তার জন্য আমরা হলে হলে বিভিন্ন আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় আজকে বিজয় ২৪ হলে প্রাথমিক কর্মশালার আয়োজন করা হলো। আজকের উপস্থিতিতে খুবই ভালো লাগল। আশা রাখি বিজয় ২৪ হল ডিবেটিং সোসাইটি আরও এগিয়ে যাবে। আজকের নতুনরা হবে উজ্জ্বল কর্ণধার ও কণ্ঠস্বর।’

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষক ও বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে প্রথমে হলের যে বিষয়গুলো বহুদিন ধরে চলে আসছে— বিশেষ করে মাদক এবং অপরাজনীতি, এই দুইটি বিষয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এসব থেকে শিক্ষার্থীদের বিরত রাখার জন্য ইতিবাচক যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে, সেগুলোর সঙ্গে যুক্ত যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিবেট— এ ধরনের কার্যক্রমগুলো শিক্ষার্থীদের একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি ইতিবাচক পথে এগিয়ে নেয়। আমার মনে হয় অপরাধ বা মাদক থেকে দূরে রাখার জন্য বিতর্ক একটি ভালো বিকল্প হতে পারে। সুতরাং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে ডিবেট কার্যক্রমে যেকোনো ধরনের সহযোগিতা করব।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩