Monday , 29 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
বাসস
June 29, 2026 2:37 pm

জেলার শার্শায় তিনশ গ্রাম হেরোইন রাখার দায়ে জামাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় প্রদান করেন।

দ-প্রাপ্ত জামাল হোসেন শার্শা উপজেলার বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা তিনশ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শার্শা থানার এসআই মুরাদ হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি জামাল হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভুরুঙ্গামারী ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

বিলুপ্তির পথে দুইশত বছরের মঠ আদলে শিব মন্দির

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত অনুষ্ঠিত

টঙ্গীতে সরকারী হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ

জয়পুরহাটে যুব অধিকার পরিষদের মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের