Monday , 27 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রতিবেদক
বাসস
April 27, 2026 8:42 am

জামালপুর জেলায় রোববার বিকেলে পৃথক দু’টি ঘটনায় বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার চর যাথারথাপুর গ্রামের হাবিবর রহমান ম-লের ছেলে হাসমত আলী (৪৫) এবং জেলার মেলানদহ উপজেলার করইছড়া গ্রামের রাজিবের স্ত্রী মার্জিনা বেগম (২২)।

পুলিশ জানায়, হাসমত আলী বৃষ্টির মধ্যে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিনি বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অন্য একটি ঘটনায়, মার্জিনা বেগম বাড়ির উঠোনে রান্না করছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

সর্বশেষ - আইন-আদালত