Wednesday , 2 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

মফস্বল সাংবাদিকতায় দীর্ঘ দুই দশকের আপোষহীন ভূমিকা ও সাহসী সাংবাদিকতার জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বরিশালের সাংবাদিক মামুনুর রশীদ নোমানী।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক মফিজুর রহমান লিটন ও গণমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।

মামুনুর রশীদ নোমানী বর্তমানে বরিশালের স্থানীয় দৈনিক “শাহনামা” পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক “বাংলার বন” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাভূমি, মাতৃছায়া, আজকের বিজনেস বাংলাদেশ ও ইত্তেহাদ নিউজের গুরুত্বপূর্ণ দায়িত্বেও আছেন তিনি।

তিনি শুধু সাংবাদিকই নন, একজন লেখক, কলামিস্ট, সমাজসেবক ও সংগঠক হিসেবেও খ্যাতিমান। তিনি প্রতিষ্ঠা করেছেন
“এফএফএল বিডি ফাউন্ডেশন”, “এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন” এবং “ফ্রেন্ডস ফর লাইফ” সমবায় সমিতির মতো সামাজিক সংগঠন—যা পিছিয়ে পড়া ও বেকার যুবসমাজকে দক্ষ করে তুলছে।

২০০০ সালে একজন জুনিয়র রিপোর্টার হিসেবে যাত্রা শুরু করা নোমানী এখন অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিটির নেতৃত্বে রয়েছেন।

সাংবাদিকতায় অবদানের জন্য তিনি পেয়েছেন শেরেবাংলা পদকসহ বহু জাতীয় ও স্থানীয় পুরস্কার। সমাজে তাঁকে চিনে নেওয়া হয় একজন প্রতিবাদী, সাহসী ও আপোষহীন সাংবাদিক হিসেবে।

তিনি একাধিকবার হামলা-মামলার শিকার হলেও ন্যায়ের পক্ষে অবিচল থেকেছেন।

এই সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নোমানী বলেন “সাংবাদিকতা আমার নেশা, দায়িত্ব আর দায়বদ্ধতার জায়গা। এ সম্মাননা আমাকে আরও দায়িত্ববান হতে উৎসাহ দেবে।”

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেফতার ৫২ আসামি কারাগারে

দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান

ইটভাঙা শ্রমে বদলে গেছে নারীর জীবন

বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা এসএসটিএফ-এর

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

কালাইয়ে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌ প্রধান