শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে র‍‍্যাবের অভিযানে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধিঃ

দিনাজপুরে র‌্যাব-৫ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিদের একজন অনিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনাজপুর জেলার কোতয়ালী উপজেলার চাউলপট্টি এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক।

র‌্যাব জানায়, পাঁচবিবি থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে দীর্ঘদিন ধরেই পলাতক ছিল অনিক। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫-সিপিসি-৩ এবং র‌্যাব-১৩-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাউলপট্টি এলাকায় অবস্থান নিশ্চিত করে। এরপর কৌশলগত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, প্রেমঘটিত পারিবারিক বিরোধের জেরে গত ৬ অক্টোবর রাতের দিকে পাঁচবিবি পৌর পার্ক এলাকায় ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে ডেকে নেয় আসামি রবিউল ইসলাম রেজা ও তার বন্ধু অনিক। রাত ১২টা ১৫ মিনিটের দিকে পার্কের পুকুরপাড়ের নির্জন স্থানে নিয়ে তারা ভুক্তভোগীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এরপর পরদিন ভোরে অসহায় ভুক্তভোগীকে তার বাড়ির সামনে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় আসামিরা।

পরিবারকে জানানো হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ৯ অক্টোবর পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় রেজা ও অনিককে আসামি করা হয়। ঘটনার পর থেকেই তারা দুজনেই পলাতক ছিল।

গ্রেপ্তারের পরবর্তী ব্যবস্থা র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। অপর পলাতক আসামি রবিউল ইসলাম রেজাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পাঁচবিবি ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। র‌্যাবের দাবি, নারী ও শিশু নির্যাতনবিরোধী সব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩