Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ৭ মাস ফ্রি খাওয়ার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 18, 2026 5:40 am

আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি নজরুল হলের ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক এবং শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো. আরাফাত হোসাইন ইমনের বিরুদ্ধে হলের বিভিন্ন দোকান থেকে ৭ মাস যাবৎ ফ্রি খাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) এক বিশেষ অনুসন্ধানে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

হলের ক্যান্টিনের মালিক মো. শাহজাহান মিয়া জানান, জাকসু নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে আরাফাত হোসাইন ইমন নিয়মিত ক্যান্টিনে খাবার গ্রহণ করলেও অনেক ক্ষেত্রে টাকা পরিশোধ করতেন না। টাকা চাইলে তিনি তা এড়িয়ে যেতেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “প্রথমে ক্যান্টিনটির বরাদ্দ আমার নামে ছিল না। আতাউর ভাইয়ের কাছ থেকে বরাদ্দ নিয়ে আমি এটি পরিচালনা শুরু করি। কিন্তু আরাফাত ভাই আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে টাকা না দিয়ে খাবার খেতেন। এমনকি তিনি ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন।”

ঘটনার সত্যতা যাচাই করতে হলের ২ নম্বর ও ৪ নম্বর দোকান মালিকদের সঙ্গে কথা বললে তারাও একই ধরনের অভিযোগ করেন। তাদের দাবি, আরাফাত হোসাইন ইমন তাদের কাছ থেকেও বিভিন্ন খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রী ক্রয় করে অনেক সময় টাকা পরিশোধ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, “আমার দোকান থেকে ৬০ টাকার খাবার নিয়ে তিনি মাঝে মাঝে ২০ টাকা দিয়ে চলে যেতেন, আবার কখনো কোনো টাকা দিতেন না।”

তিনি আরও জানান, হলের ৩ নম্বর দোকান থেকে আরাফাত হোসাইন ইমনের বকেয়ার পরিমাণ তিন হাজার টাকারও বেশি। তবে এ বিষয়ে ৩ নম্বর দোকানের মালিক জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল হলের ডাইনিং ক্যান্টিন সম্পাদক আরাফাত হোসাইন ইমন অস্বীকার করে বলেন, আমি খাবার খেয়ে টাকা দেয়নি বিষয়টি মিথ্যা, এবং তার সাথে এই বিষয়ে সামনাসামনি কথা বলার জন্য তাগিদ দেন।

এই বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের সহ-সভাপতি (ভিপি) রাকিবুল ইসলাম নিন্দা জানিয়ে বলেন, এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না, গত দুইদিন আগে জানতে পারার পরপরই হল সংসদের পক্ষ থেকে ক্যান্টিন মালিকের সাথে আলোচনা করা হয় এবং ক্ষতিপূরণ বাবদ ৯৫০০ টাকা দেওয়া হয়। তাছাড়াও ইমনকে বলা হয়েছে, হলের অন্যান্য দোকানগুলোর টাকা ক্রমান্বয়ে পরিশোধ করতে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে এইরকম কাজে কেউ যুক্ত থাকলে কর্তৃপক্ষের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত ) অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নই, হলে অফিসে এসে বিস্তারিত জেনে মন্তব্য করতে পারবো।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী

কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে আলোচনা ও করণীয় বিষয়ক সভা

বলিভিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ও কো-পাইলট গ্রেফতার

গাজীপুরে আলোচিত রনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ কপাট

ফরিদপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ‌ও পথসভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা

রাজবাড়ীতে ২০তম গ্রেডের কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্স