Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাইশারীতে রাবার বাগানের সিট লুট, আতঙ্কে বাগান কর্মচারীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 7:08 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর আলীক্যাং এলাকায় রাবার বাগান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা বিপুল পরিমাণ রাবার সিট লুট করে নিয়ে গেছে। এতে বাগান কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে ধুইল্লাজিরি এলাকার জহির কোম্পানির মালিকানাধীন রাবার বাগানে ১০/১২ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ হামলা চালায়। তারা কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭ শতাধিক রাবার সিট লুট করে নিয়ে যায়। পরে কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।

বাগানের স্টাফ রোকেয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অস্ত্রধারীরা আমাদের মুখোমুখি হয়, রাবার সিট লুট করে নিয়ে যায় এবং হত্যার হুমকি দেয়। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”

বাগান মালিক জহির কোম্পানি জানান, বাগানের সব রাবার সিট লুট হয়ে গেছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এলাকার লোকজন অভিযোগ করে বলেন, বাগানের পশ্চিম পাশে পাহাড়ের চূড়ায় একটি বার্মাইয়া বাড়ি রয়েছে, যেখানে বসে এসব চুরি-ডাকাতির পরিকল্পনা করা হয়। প্রশাসন তদন্ত করলে পুরো চক্রের তথ্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে আলীক্যাং ক্যাম্পের আইসি এএসআই বিলেট্টু চাকমা জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী দ্রুত এ সশস্ত্র চক্রকে গ্রেফতারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১০৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিনকে সংবর্ধনা

নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

‎ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, দুর্ভোগে ১০ হাজার মানুষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে “হিন্দু আইন” এর ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে