শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিনকে সংবর্ধনা

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক ও জননিবেদিত নেতা মোঃ শিহাব উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (রেজি: চট্র-২৭২৮)।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার টুকেরবাজারস্থ মেজবান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক বিজয়ের কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ এইচ শাহীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মো. আব্দুর রকিব।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জুয়েল আহমদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জনি, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া ও শাহজাহান মিয়া।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, যুবদল নেতা ওয়ারিছ তালুকদার, মাসুক মিয়া প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি সালাউদ্দীন রানা (দৈনিক সোনালী কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ (দৈনিক বিজয়ের কণ্ঠ), কোষাধ্যক্ষ আশরাফ উদ্দীন (দৈনিক রূপালী বাংলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমদ নুমান (দৈনিক ঘোষণা), সদস্য রুহুল আমিন (দৈনিক যুগের কণ্ঠ) ও মানিক মিয়া (দৈনিক যুগ যুগান্তর)।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। মিডিয়ার মাধ্যমে সত্য প্রকাশে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। বস্তুনিষ্ঠ সংবাদের আলোকে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি এবং সাংবাদিকতার বিকাশে সমাজের সকল মহলকে এগিয়ে আসতে হবে। গুণীজনদের সম্মান প্রদর্শনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

সংবর্ধিত অতিথি মোঃ শিহাব উদ্দিন তাকে এই সম্মাননা প্রদানের জন্য সাংবাদিক ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনিয়নবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩