Thursday , 19 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌যাব

প্রতিবেদক
বাসস
March 19, 2026 12:51 pm

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌যাব।

র‌যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌যাব ফোর্সেসের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা মধ্যে রয়েছে- দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা, ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌যাব সদস্য মোতায়েন, ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে র‌যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা।

এছাড়াও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঈদগাহ ময়দানকে ঘিরে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

দেশব্যাপী ঘরমুখো মানুষকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি র‌যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানসমূহে বিশেষ নজরদারি রয়েছে।

যাত্রী হয়রানি রোধে টিকিট নিয়ে কোনো প্রকার কারসাজি বা অতিরিক্ত মূল্য আদায় করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে (জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহ সমূহে নিরাপত্তা সুইপিং করা হবে এবং প্রয়োজনীয় সিসিটিভি কাভারেজ থাকবে। ভার্চুয়াল জগতে পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে যেকোন ধরণের গুজব/উস্কানিমূলক তথ্য/মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‌যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

এতে বলা হয়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে র‌যাব ফোর্সেসর ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ আজ জাতীয় ঈদগাহ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা: সেতু কর্তৃপক্ষ

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ভয়েস অব জাককানইবি’

কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত

টানা ৫ আমন মৌসুমে ব্যর্থতার পর চট্টগ্রামে ধান-চাল সংগ্রহে সাফল্য

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল

পদত্যাগে বাধ্য হলেন মাভাবিপ্রবি প্রক্টর ড. ইমাম হোসেন

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতে হিমাগার ও চিপস কারখানা তৈরি করা হবে : আব্দুল বারী

কুবির ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লামিম-সাফিন