Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবির এর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 8:40 am

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:

জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে (১৮ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “জনশক্তি সমাবেশ – ২০২৫”। অনুষ্ঠানস্থল সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থী, সমর্থক ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বর্তমান প্রজন্মের দায়িত্ববোধ, নৈতিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আদর্শিক চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দেশ গড়ার শক্তি হলো যুব সমাজ। তাদের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে একটি আদর্শিক সমাজ বিনির্মাণ সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি জনাব মোঃ তারেক হোসেন। তিনি জেলার সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “শিক্ষার্থী সমাজকে যোগ্য নেতৃত্ব তৈরিতে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই জনশক্তি সমাবেশ সেই ধারাবাহিকতারই অংশ।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ ফজলুর রহমান সাঈদ, যিনি একইসাথে জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলার আমির। তিনি তার বক্তৃতায় সমাজ সংস্কার, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরেন।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সংগঠনের বিভিন্ন উদ্যোগ, সাংগঠনিক শক্তিশালীকরণ, সদস্যদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

দিনব্যাপী আয়োজিত এ সমাবেশে বিভিন্ন সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন, দিকনির্দেশনামূলক আলোচনা এবং শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করা হয়। শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে জনশক্তি সমাবেশ – ২০২৫ এর কার্যক্রম সম্পন্ন হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ভাসানী মেলা

জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা

চাঁদপুরে ১০৫ বছরেও সংরক্ষিত হয়নি নজরুলের স্মৃতি

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নোবিপ্রবিতে কুবি শিক্ষার্থীদের তিন পুরস্কার অর্জন

ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

অস্ট্রেলিয়ায় প্রথম নারী সেনাপ্রধান হলেন সুজান কয়েল

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪