Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাইবান্ধার সাদুল্লাপুরে গোপন ভিডিওর কারণে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 5:05 pm

 

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ

গোপনে ধারণ করা গোসলের ভিডিও ডিলিট করে দেওয়ার আশ্বাসে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

ওই ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রমজানে নানাবাড়িতে গোসল করার সময় মেয়েটির ভিডিও ধারণ করে রায়হান। পরবর্তীতে ধারণ করা ভিডিও দেখালে মেয়েটি তা ডিলিট করার অনুরোধ করে।

একপর্যায়ে ভিডিও ডিলিটের আশ্বাস দিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে রায়হান। বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় রায়হান।

এরপর বন্ধু শাকিল আহমেদের কাছেও ভিডিওটি সরবরাহ করে রায়হান। তিনিও একই ধরনের আশ্বাস দিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করে ওই স্কুলছাত্রী।

পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় লিখিত অভিযোগ দেন।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ২৭ জুন মামলাটি করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভোট সুষ্ঠু হয়েছে বলিনি, দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি

চৌদ্দগ্রামে উদয়ন সংঘের গুণীজন সংবর্ধনা

ওপেনএআই প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে সাক্ষ্য দেবেন মাইক্রোসফট প্রধান

আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মী নিহত

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম

শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল