Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি। টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যকে ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাঁতিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা সহায়তা দেয়া হবে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের বাজিতপুর প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। বর্তমান সরকার এ শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তাঁতিদের উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সব প্রশিক্ষণে তরুণ প্রজন্মকে তাঁত শিল্পে আগ্রহী করে তুলবে। সেই সঙ্গে বিগত সরকারের সময় দেশের যতগুলো টেক্সটাইল বন্ধ আছে সবগুলো বর্তমান সরকার চালু করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।

এর আগে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ টাঙ্গাইল শহরের বাজিতপুরে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন ও পরিদর্শন করেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লড়াই করেছেন তরুণ সাংবাদিকরা: মাহমুদুর রহমান

ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন

বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে : রুহুল কবির রিজভী

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

বিলাইছড়িতে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন: বিলাইছড়ি রাইংখ্যং একাদশ