Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্র সংসদ গঠনের খসড়া প্রকাশিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 1:09 pm

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের জন্য প্রণীত গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ২১টি এবং প্রতিটি হল সংসদে ১৪টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে।

খসড়া গঠনতন্ত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের ১৯টি পদে সরাসরি ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিনিধি নির্বাচিত করবেন। বাকি দুটি পদ—সভাপতি ও কোষাধ্যক্ষ—পদাধিকারবলে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন শিক্ষক প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। একইভাবে, প্রতিটি হল সংসদে ১২টি পদে নির্বাচন হবে, আর সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন একজন আবাসিক শিক্ষক বা হাউস টিউটর।

প্রস্তাবিত গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল পূর্ণকালীন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা সংসদের সদস্য হবেন। তবে সান্ধ্য, ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্সের শিক্ষার্থীরা সদস্যপদ লাভে অযোগ্য হবেন। এখানে বয়স নয়, বরং বৈধ শিক্ষার্থী অবস্থানই সদস্যপদ ও নির্বাচনে অংশগ্রহণের প্রধান যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো শিক্ষার্থীর শিক্ষার্থী অবস্থান বাতিল, স্থগিত বা সমাপ্ত হলে তার সদস্যপদও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম জানান, “২৯ অক্টোবর পর্যন্ত পাওয়া মতামলের ভিত্তিতে সংশোধিত খসড়া প্রস্তুত করা হয়েছে। ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য সংশোধিত গঠনতন্ত্র পুনরায় প্রকাশ করা হবে এবং ৮ নভেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে গঠনতন্ত্রটি চূড়ান্ত করা হবে।”

এর আগে, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিক আইন ও নীতিমালা পর্যালোচনা, ছাত্র সংসদ গঠনের কাঠামো ও প্রক্রিয়া নির্ধারণ এবং পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, নতুন গঠনতন্ত্র কার্যকর হলে মাভাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী পরিচালিত—যা শিক্ষার্থীদের নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি

ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ

বাউফলে নবগঠিত যুবদলের মতবিনিময় ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

মোংলায় কোস্টগার্ড এবং পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক

নিকলীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি