Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সাতক্ষীরায় দুই মাদক কারবারি আটক

প্রতিবেদক
বাসস
April 25, 2026 12:45 pm

জেলার কালিগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানকালে একহাজার ৬৪৯ বোতল নেশা জাতীয় মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত শনিবার ভোর রাত ২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।আটককৃত দুই মাদক কারবারি হলেন- কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)।

র‌যাব সূত্রে জানায়, সীমান্ত নদী ইছামতি পার হয়ে একদল মাদক চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মাদকের একটি বড় চালান নিয়ে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামে বেচাকেনা করার জন্য অপেক্ষা করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (এসপি) মো রেজাউল হকের নেতৃত্বে র‌যাব ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে কামাল হোসেন ও ইমরান হোসেন নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের নিজ নিজ বাড়ি থেকে একহাজার ৫৬২ বোতল উইন কোরেক্স ও ৮৯ বোতল স্কাফ সিরাপসহ সর্বমোট এহাজার ৬৪৯ বোতল নেশা জাতীয় মাদক জব্দ করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল হক জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের এবং জব্দকৃত মাদকসহ আসামিদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

৬ জিম্মির বিনিময়ে ৬০০ ফিলিস্তিনি মুক্তি পাবে আজ

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশের ১২তম

মাভাবিপ্রবি মাকসু নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ

চৌদ্দগ্রামে অনূর্ধ্ব১০ রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক

সারাদেশে স্কুলে শ্রেণিকক্ষে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

মওলানা ভাসানী হল ছাত্রসংসদ এর আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

সামাজিক সুরক্ষা সংস্কার বাস্তবায়নে এডিবি’র ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

মোকামতলা বাজারে ব্যবসায়ীদের ভোটের উৎসব