Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার সময় হরিণের ফাঁদসহ আটক ৭

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 2:33 pm

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের রাস উৎসবকে কেন্দ্র করে হরিণ শিকারের সময় ৭ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।

শনিবার (১ নভেম্বর) মধ্য রাতে স্মার্ট টিমের সদস্যরা তাদের আটক করে।

টিম লিডার দিলীপ কুমার মজুমদার বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল সংলগ্ন এলাকায় শিকারের উদ্দেশ্যে রাখা ১০০টি হাঁটা ফাঁদ ও দুটি ট্রলার যাতে বনবিভাগের পতাকা উড়ানো ছিল যা জব্দ করা হয়েছে। এসময় বনরক্ষীরা ঐ এলাকা থেকে ৭ শিকারীকে আটক করে।

এদের মধ্যে ৬ জনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে এছাড়া বাকি একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বন বিভাগের আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম এবং মল্লিক অহিদ। তাদের একজনের জন্মস্থান বাগেরহাটের মোংলা উপজেলায় এবং বাকি ছয় জন রামপাল উপজেলায় বসবাস করেন

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, রাস উৎসবের সময় সুন্দরবনে প্রচুর মানুষ আসে। সেই সুযোগে শিকারির উদ্দেশ্যে শিকারি চক্র বনের মধ্য প্রবেশ করে। তবে আমাদের স্মার্ট টিম সক্রিয় থাকায় তাদের আটক করা সম্ভব হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা

চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক

শ্রীপুরে নামাজে যাওয়ার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে আহত

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরলেন

সাতক্ষীরায় দুই মাদক কারবারি আটক