Thursday , 13 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 13, 2025 3:58 pm

আরিফুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবার মান নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ গ্রামবাসী। চরলাপাং, ইসলামপুর, সাহেবনগর, মানিকনগর, আয়তলাসহ আশপাশের এলাকাগুলোতে মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল—দেশের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক সিমগুলো দিয়েও এসব এলাকায় সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভুক্তভোগীরা বলেন, ২০১০ সালের পর থেকে আজ পর্যন্ত আমরা ভালো ইন্টারনেট সেবার স্বাদ পাইনি। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে থেকেও আমরা বঞ্চিত।” তারা দাবি করেন, এই গ্রামগুলোর মাঝামাঝি জায়গায় একটি শক্তিশালী নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করা জরুরি।

শিক্ষার্থীদের অভিযোগ, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট ও অন্যান্য শিক্ষামূলক কাজের জন্য ন্যূনতম ইন্টারনেট সংযোগ না পাওয়ায় তারা নিয়মিতভাবে সমস্যায় পড়ছেন। ব্যবসায়ীরাও জানান, ডিজিটাল লেনদেন ও যোগাযোগে বাধার কারণে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।

গ্রামবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও টেলিকম কোম্পানিগুলোর কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন অচিরেই এসব এলাকায় উন্নতমানের ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া যায়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চুনারুঘাটে এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

ঈদগাঁওয়ে বনবিভাগের অভিযানে দুই কাঠচোর ‎গ্রেপ্তার

বেগমগঞ্জে ১৪ দিনের শিশুকে পানিভর্তি ড্রামে ফেলে হত্যার অভিযোগ, মা আটক

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল যুবকের

দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা স্থগিতের মেয়াদ বাড়াল ইরানপন্থী গোষ্ঠী

রাজশাহীর পদ্মায় ‘মিনি সুইজারল্যান্ড’মিডলচরে বাড়ছে পর্যটকের ভিড়

জৈন্তাপুরের জনপ্রিয় সমাজসেবক আব্দুল গাফফার চৌধুরী খছরু উমরাহ পালনে সৌদি আরবে রওনা