Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বেগমগঞ্জে ১৪ দিনের শিশুকে পানিভর্তি ড্রামে ফেলে হত্যার অভিযোগ, মা আটক

নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী এক নবজাতককে বৃষ্টির পানি সংরক্ষণের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নবজাতক ওই এলাকার সৌরভ হোসেন ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। ফাতেমা বেগম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।

স্থানীয়দের ভাষ্য, প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালে সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সোমবার সন্ধ্যার পর নবজাতককে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে দাবি করেন, পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞাত ব্যক্তিরা শিশুটিকে নিয়ে গেছে। পরে তিনি বলেন, শিশুটিকে ‘জিন’ নিয়ে গেছে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে রাত ১০টার দিকে ঘরের ভেতরে বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফাতেমা সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। তার দাবি, নবজাতক বেশি কান্নাকাটি করত, ঘুমাতে দিত না এবং এতে বিরক্ত হয়ে তিনি এ কাজ করেন।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুর নগরকান্দায় পূজা উদযাপন ফন্টের কমিটি গঠন ও মত বিনিময় সভা

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা

মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ৩০ লাখ টাকার মালামাল লুটপাট

খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত

সরকার স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর চেষ্টা করছে : ফেনীতে ড.এস এম জিয়া উদ্দিন হায়দার

সরকার স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর চেষ্টা করছে : ফেনীতে ড.এস এম জিয়া উদ্দিন হায়দার

কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন

বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ