Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

তামার দাম বাড়ায় খনি কোম্পানি বিএইচপির মুনাফা বেড়েছে

বিশ্ববাজারে তামার দাম উল্লেখযোগ্যভাবে বাড়ায় অস্ট্রেলিয়ার শীর্ষ খনি কোম্পানি বিএইচপির বার্ষিক মুনাফা বেড়েছে। পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধিকে তামার বাজার সম্প্রসারণের প্রধান কারণ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্বের বাজারমূল্যের দিক থেকে সবচেয়ে বড় খনি কোম্পানি বিএইচপি মঙ্গলবার জানিয়েছে, ৩০ জুন শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে তাদের নিট মুনাফা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেড়ে ৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে কোম্পানির আয় ১৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএইচপি জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে তারা তামার উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ লৌহ আকরিক উৎপাদন এবং কয়লা ব্যবসায়ও ভালো ফল করেছে প্রতিষ্ঠানটি। তবে সবচেয়ে বেশি অবদান এসেছে তামা খাত থেকে।

বিএইচপির প্রধান নির্বাহী ব্র্যান্ডন ক্রেইগ বলেন, “তামাই বিএইচপির প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি।” কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তামার গড় দাম আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কোম্পানির মোট পরিচালন মুনাফার অর্ধেকেরও বেশি এসেছে তামা থেকে, যা লৌহ আকরিককেও ছাড়িয়ে গেছে।

বিএইচপির পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে তামার বার্ষিক চাহিদা ৫ কোটি টনের বেশি হতে পারে। বিভিন্ন দেশে পরিচ্ছন্ন জ্বালানির অবকাঠামো নির্মাণ এবং এআই ডেটা সেন্টারের সম্প্রসারণে তামার ব্যবহার আরও বাড়বে। তবে বিদ্যমান খনিগুলোর উৎপাদন কমে আসা এবং নতুন প্রকল্পের সীমিত সম্ভাবনার কারণে ভবিষ্যতে বৈশ্বিক তামা সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে কোম্পানিটি।

এদিকে, বিএইচপি শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারে ১ দশমিক ৭২ মার্কিন ডলার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। মোট লভ্যাংশের পরিমাণ হবে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ ঘোষণার পর সকালের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ২৪ অস্ট্রেলীয় ডলারে পৌঁছেছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক

জাজিরায় পদ্মার ভাঙন, নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ

ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ের গোলে পরাজিত করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

নবীনগরের সলিমগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত।

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

গাইবান্ধায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ

ক্ষমতা হস্তান্তর করে দায় এড়াতে পারবেন না উপদেষ্টারা: আখতার

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু