Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 6:09 am

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যার দায়ে দায়েরকৃত একাধিক মামলার আসামি মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অনুসরন করে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে চলে যান সাগর। পরে কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন সাগর। গত এক মাস ধরে সাগরকে অনুসরন শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে গতকাল রাতে গ্রেপ্তার হন তিনি।

প্রসঙ্গত; ৪ আগস্ট সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে মুন্সিগঞ্জে কর্মসূচি করতে জড়ো হয় কয়েক হাজার ছাত্র-জনতা। এসময় অস্ত্র-ককটেল নিয়ে তাদের উপর হামলা করে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল-লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও আহত হন শতাধিক ব্যক্তি। এসব ঘটনায় ৩টি হত্যা মামলাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলাতে আসামি করা হয়েছে সাজ্জাত হোসেন সাগরকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে সাবেক নেতা

জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ববিতে টিএসসি প্রাণহীন: শিক্ষার্থীদের আড্ডা ও সাংস্কৃতিক চর্চা সীমিত

৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব

প্রথা ভেঙে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ডলার বাজারে ছাড়ছে যুক্তরাষ্ট্র

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি