Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল, ওরিয়েন্টেশন ও দায়িত্ব হস্তান্তর

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 5, 2026 5:23 am

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল, নবীন সদস্যদের ওরিয়েন্টেশন এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি সেমিনার রুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর অধ্যাপক আবুল বাশার খান।

এসময় উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির বর্তমান কমিটির সভাপতি মো: নুরুন্নবী সোহান ও সাধারণ সম্পাদক তাহাসিন রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে ২০২৬–২৭ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরমান বিন আওলাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ সাকলাইন মুস্তাক শাকিল।

অনুষ্ঠানে নবীন সদস্যদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং ভবিষ্যতে বিতর্ক চর্চা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরবর্তীতে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সায়মা সুলতানা এলীন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত