Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

৪ ওভারে উইকেটশূন্য মিরাজ, সিপিএল থেকে বিদায় গায়ানার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 19, 2026 6:50 am

শিমরন হেটমায়ারের দুর্দান্ত শতকও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জেতাতে পারেনি। রোমাঞ্চকর ম্যাচে জ্যামাইকা কিংসম্যানের কাছে হেরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে বিদায় নিয়েছে লিগ পর্বের শীর্ষ দলটি।

ব্রিজটাউনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাআজ সদাকাত, কার্ক ম্যাকেঞ্জি, কিচি কার্টি ও রোভম্যান পাওয়েলের ব্যাটিং নৈপুণ্যে জয় তুলে নেয় জ্যামাইকা। এই জয়ে সিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকাকে উড়ন্ত সূচনা এনে দেন মাআজ সদাকাত ও কার্ক ম্যাকেঞ্জি। উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারে ৪২ রান যোগ করেন তারা। এরপর ম্যাকেঞ্জির সঙ্গে কিচি কার্টির ৪৮ রানের জুটি দলকে এগিয়ে নেয়। কার্টি একদিকে ইনিংস ধরে রাখলেও সাইম আইয়ুব ও রোভম্যান পাওয়েল দ্রুত রান তুলে জয়ের পথ সহজ করেন।

শেষ দিকে অধিনায়ক রোভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জয়ের জন্য ২৯ বলে ৫৫ রান প্রয়োজন থাকা অবস্থায় ব্যাটিংয়ে নেমে ক্যারি পিয়েরে ও শামার জোসেফের ওভারে একের পর এক ছক্কা হাঁকান তিনি। মাত্র ১৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন পাওয়েল। ৪০ বলে ৫৬ রান করা কিচি কার্টির গুরুত্বপূর্ণ ইনিংস এবং পাওয়েলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয় পায় জ্যামাইকা। যৌথভাবে ম্যাচসেরা হন রোভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ার।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে গায়ানা। দলীয় রানের খাতা বড় হওয়ার আগেই বিদায় নেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও মাভেন্দ্র দিনদিয়াল। তবে তৃতীয় উইকেটে শাই হোপকে নিয়ে ৯৬ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড় করান শিমরন হেটমায়ার। হোপ করেন ২৭ বলে ৩৮ রান।

হোপ আউট হওয়ার পরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান হেটমায়ার। কোয়েন্টিন স্যাম্পসনের সঙ্গে গড়েন ৬৫ রানের আরেকটি জুটি। ইনিংসের শেষ বলে আন্দ্রে রাসেলকে চার মেরে ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮টি ছক্কা ও চারে সাজানো হেটমায়ারের অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে ২০৬ রানের সংগ্রহ পায় গায়ানা। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় শতক।

গায়ানার হয়ে বল হাতে ব্যর্থ ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৪ ওভার বল করে ৪৩ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। তার ব্যর্থতার দিনেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গায়ানা।

অভিষেক মৌসুমেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে রোববার সিপিএলের ফাইনালে অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকন্সের মুখোমুখি হবে জ্যামাইকা কিংসম্যান।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুরে সাত মাসে ১১ ইটভাটা বন্ধ, জরিমানা ২৪ লাখ টাকা

আলভারেজকে বিক্রি করবে না এ্যাথলেটিকো

ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন : আইন উপদেষ্টা

খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবিতে সর্বস্তরের নাগরিক সংগঠনের মানববন্ধন

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

ভারত থেকে এলো আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল