Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

লোহাগড়ায় সরকারি সম্পদ চুরির ঘটনায় যুবক আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 19, 2026 7:01 am

নড়াইলের লোহাগড়ায় সরকারি মালামাল চুরির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক যুবককে আটক করেছে। এ সময় রেললাইনের তার, অ্যালুমিনিয়াম, লোহার সামগ্রী ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার ধোপাদাহ পূর্বপাড়ায় অভিযান চালিয়ে রিহাদ শেখ (২৩) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ধোপাদাহ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম এবং একই গ্রামের আক্তার ভূঁইয়ার ছেলে ভাঙারি ব্যবসায়ী বিল্লালের বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভাঙারি ব্যবসায়ী বিল্লালের বাড়ি থেকে ৩৭ কোরের প্রায় ৭০ কেজি তার, ৪৭ কোরের সাদা পাইপ, প্রায় ২৮ কেজি অ্যালুমিনিয়ামের মালামাল, ১৩ কেজি লোহার পাত এবং পুরোনো লোহার রডের প্রায় ৯৯ কেজি টুকরা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

অন্যদিকে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়ি থেকে চারটি রামদা উদ্ধার করা হয়। এ সময় তার ছেলে রিহাদ শেখকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মালামাল সরকারি সম্পদ থেকে চুরি করা হয়েছে কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কলেজ শিক্ষার্থী রাসেল’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামল উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গনসমাবেশ ও অবস্থান কর্মসূচি

নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান: ইসরাইলি সামরিক বাহিনী

জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ভিপি পদপ্রার্থী ২০ জন

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন