Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চালিয়ে ভিডিও ধারণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মিয়া (৩০) মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে হ্যান্ডেল থেকে দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী জুয়েল বলেন, তিনি নিজের চোখে দেখেছেন শাওন মিয়া দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর পাশাপাশি ভিডিও ধারণ করছিলেন। এরপর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, শাওন মিয়া চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে ভিডিও বানাতেন। একই ধরনের ভিডিও ধারণ করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে ভিডিও তৈরি শুরু করেন। পাঁচ মাস আগে তার বিয়ে হয়েছিল।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, সকাল ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় শাওন মিয়াকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম

বেরোবির সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ ও কম্পিউটার ল্যাব উদ্বোধন

রাজশাহীতে নেশার টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ, গ্রেপ্তার যুবক

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রতায় তীব্রতর হচ্ছে জাবির ইংরেজি বিভাগের ক্লাসরুম সংকট