Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ঢাকাগামী স্লিপার কোচে আগুন, দ্রুত নেমে প্রাণ বাঁচালেন যাত্রীরা

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘রয়েল কক্স পরিবহন’-এর একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

পরে বাসে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই বিলাসবহুল স্লিপার কোচটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে যাত্রীরা সময়মতো নেমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। তার ভাষ্য, সব যাত্রী নিরাপদে বের হতে পারলেও আগুনের তীব্রতায় পুরো বাসটি পুড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত