Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 5, 2026 3:39 pm

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের বর্তমান অবস্থা নিয়ে কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এ এম এম সাজেদুর রহমান।

৫ জানুয়ারি পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাসও উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রেসক্লাব নেতারা জেলার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাদক চোরাচালান, ছিনতাই ও অবৈধ অস্ত্রের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের প্রায় ১৮ শতাধিক অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সাংবাদিক নেতারা উখিয়া-টেকনাফ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকির বিষয়টিও আলোচনায় আনেন এবং এ বিষয়ে পুলিশের তদন্ত অগ্রগতি জানতে চান।

এ বিষয়ে পুলিশ সুপার এ এম এম সাজেদুর রহমান জানান, হত্যার হুমকির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। পুলিশ নিয়মিত খোঁজখবর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ঘিরে যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশের প্রস্তুতি রয়েছে। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করার আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় ভবিষ্যতে নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে বাড়ি দখল করতে বাবাকে কুপিয়ে রগ কেটে হাত পা ভেঙ্গে দিলেন ছেলে

নদীরক্ষা বাঁধে বৃক্ষরোপণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

কুবির রোটার‍্যাক্ট ক্লাব ও আনন্দলোক স্কুলের মধ্যে সমঝোতা চুক্তি

কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস

স্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল

বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি